Saturday, June 27, 2026

লকডাউনের প্রভাব ইলিশেও! সস্তায় মিলবে বঙ্গের বাজারে

Date:

Share post:

লকডাউনের জেরে পরিবেশ দূষণের মাত্রা কমেছে। আর তাই পাতে পড়তে পারে বড় মাপের ইলিশ। হিসেব কষে মৎস্যজীবীরা বলেছেন, করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে প্রায় ১০০ দিন পর মাছ ধরতে বেরোবেন তাঁরা।

লকডাউনের জেরে খোকা ইলিশের চোরাশিকার বন্ধ ছিল। ফলে বংশবৃদ্ধি হয়েছে ইলিশের। পাশাপাশি বেড়ে ওঠার জন্য অনুকূল আবহাওয়া পেয়েছে। সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইলিশ মাছ বংশবৃদ্ধি করে। এর পরবর্তী সময় ইলিশ মাছ বেড়ে ওঠে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, মোহনায় থাকা ৫০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ বড় হয়েছে।

ডায়মন্ড হারবার থেকে দিঘা জোয়ারের জলে দেখা মিলছে ইলিশের। এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবীরা। ফলে এই সময় সমুদ্রে গেলেই জালে পড়বে এক থেকে দেড় কেজি ইলিশ। বর্তমানে রফতানির সুযোগ কম থাকায় রাজ্যের বাজারে সস্তায় মিলবে ইলিশ মাছ। নির্দেশিকা মেনে মৎস্যজীবীরা ১৫ জুন বেরোবেন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...