Thursday, March 26, 2026

জুনে ফের সূর্যগ্রহণ, সকালেই মিলবে রাতের অনুভূতি!

Date:

Share post:

চলতি বছরের জুনেই ফের গ্রহণ। রবিবার ২১ জুন হবে সূর্যগ্রহণ। সকাল থেকে নামবে আধার। দিনের বেলাতেই নামবে অন্ধকার, মনে হবে রাত নেমেছে ।
আগামী ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সবথেকে বেশি প্রভাব থাকবে ১২টা ১০ মিনিটে। এই গ্রহণও ভারতে দেখা যাবে। সঙ্গে দক্ষিণ পূর্ব ইউরোপ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায়।
এই দিনটিতে পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে, ফলে চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের মাঝের অংশ। শুধুমাত্র বহিরাংশের আলোর ছটা দৃশ্যমান হবে। উত্তর ভারত এবং পাকিস্তান, চিন থেকে দেখা যাবে সূর্যের বলয় (Solar Ring)। এছাড়া মধ্য আফ্রিকার ইথিওপিয়া, কঙ্গো থেকেও দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ।
নিশ্চয়ই ভাবছেন কখন দেখা যাবে সেই সৌরবলয়? বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী , ওইদিন রাত ১২.১০ নাগাদ হরিয়ানা, রাজস্থান, দেরাদুন এবং দিল্লির কয়েকটি অংশ থেকে
সবচেয়ে ভালভাবে মহাজাগতিক এই ঘটনা চাক্ষুষ করতে পারবেন বাসিন্দারা।
আকাশের দিকে তাকিয়ে কেউ এই সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী থাকতেই পারেন, তবে খালি চোখে মোটেই এই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। ইউভি রশ্মিকে আটকাতে সক্ষম এমন কাঁচের মাধ্যমেই ওই গ্রহণ দেখতে হবে, খালি চোখে গ্রহণ দেখা চোখের পক্ষে ক্ষতিকারক।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...