Tuesday, March 31, 2026

উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছড়ালো ১০ হাজার!

Date:

Share post:

মারণ ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে । এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেলো। একইসঙ্গে ফের একবার রেকর্ড গড়ল একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যাতেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই মুহূর্তে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,২৪৪।

এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫১। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৫৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৪,২০৬।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...