Wednesday, June 24, 2026

সুপ্রিম নির্দেশে বিরোধীদের অভিযোগ সঠিক-সত্য, মানুষকে কী জবাব দেবে সরকার? মান্নান

Date:

Share post:

কোভিড-১৯ মারণ রোগের আক্রমণকে মোকাবিলা করতে সমগ্র দেশে বিভিন্ন রাজ্য সরকারের ভূমিকার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এজন্য পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্যকে নোটিশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, “আমরা এই অতিমারি করোনা রোগের শুরু থেকেই বারবার কেন্দ্র এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। দুই সরকারকেই সতর্ক করে অনুরোধ করেছি, করোনা নিয়ে কোনও সঙ্কীর্ণ রাজনীতি নয়, সঙ্ঘবদ্ধভাবে এই মারণরোগকে মোকাবিলা করতে হবে। কিন্তু কাকস্য পরিবেদনা।”

মান্নান অভিযোগ করে আরও বলেন, “আমরা যেহেতু বিরোধী দলের লোক। তাই আমাদের গঠনমূলক প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার জনতা কার্ফুর শেষে জনগণকে কাঁসর-ঘন্টা বাজাবার আহ্বান জানিয়ে রাস্তায় মিছিলে নামিয়ে দিলেন। মারণ রোগের প্রতিরোধের নাম করে আতসবাজির উৎসব করে কেন্দ্রের শাসক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন। বিশ্বের কাছে ভারতবাসীর লজ্জায় মাথা হেঁট করিয়ে দিলেন।”

কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও সমালোচনা করেন আব্দুল মান্নান। তাঁর কথায়, “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বাজারে দাগ কেটে কে কোথায় দাঁড়িয়ে কেনা-বেচা করবেন তার নির্দেশ দিলেন। করোনাকে পাশ বালিশ হিসেবে ব্যবহার করতে উপদেশ দিলেন। সবজান্তা মুখ্যমন্ত্রী বিরোধীদের তো দূরের কথা, নিজের দলের মন্ত্রীদেরও বিশ্বাস না করে নিজেকেই উপহাসের পাত্রী রূপে তুলে ধরলেন।”

আব্দুল মান্নানের দাবি, “সুপ্রিম কোর্টের এই অসন্তোষ প্রকাশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এতদিন বিরোধীদের তোলা অভিযোগ কত সঠিক এবং সত্য। জনগণকে এবার কী জবাব দেবে সরকার ?”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...