Tuesday, February 24, 2026

এবার ব্রিটেনকেও পিছনে ফেলে করোনা মানচিত্রে চতুর্থ ভারত!

Date:

Share post:

মাত্র ২৪ ঘণ্টাতেই ভারতে করোনায় আক্রান্ত ৯৮৪৬, যা বিশ্বে সর্বোচ্চ। আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে ভারতের নতুন অ‍্যাকটিভ কেসের সংখ্যা। অন্যদিকে মোট আক্রান্তের নিরিখেও খোদ ব্রিটেনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ব্রিটেনের মোট কোভিড আক্রান্তের সংখ্যা যেখানে ২ লক্ষ ৯১ হাজার ৪০৯, সেখানে ভারতে আক্রান্ত ২ লক্ষ ৯৭ হাজার ০০১। ভারত আগেই ইতালি ও স্পেনকে ছাপিয়ে গিয়েছে। সর্বশেষ ব্রিটেনকে পিছনে ফেলে দেওয়ার পর ভারতের মত বিরাট জনঘনত্বের দেশে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের আগে আছে শুধু আমেরিকা, ব্রাজিল আর রাশিয়া। একমাত্র করোনায় মৃত্যুর সংখ্যা কম হওয়াটাই কিছুটা ভারতের মুখরক্ষা করছে। কিন্তু বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের পরেও আইসিএমআর বলছে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এই দাবি নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন বহু বিশেষজ্ঞ। তাঁদের মতে, এদেশে সংক্রমণ তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা অস্বীকার করে আর লাভ নেই।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...