Tuesday, March 17, 2026

চিন সীমান্তে তৎপর ভারতীয় সেনা, অপেক্ষা শুধু নির্দেশের

Date:

Share post:

চিন কি ভারতের ভূখণ্ড দখল করে আছে? থাকলে সেটা কতটা? এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও, তলায় তলায় প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। যেকোনো রকম পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেলেই জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা, অন্তত এমনটাই খবর সেনাবাহিনী সূত্র। যদিও ভারত-চিন দু দফা মেজর পর্যায়ের আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা বাড়িয়েছে চিন। ৪ হাজার কিলোমিটারের চিন সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে ভারতও। হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ডে বাড়ানো হয়েছে সেনা টহল।

ভারতীয় সেনার সূত্রে খবর, যেহেতু আলোচনার পরেও চিন কথার খেলাপ করছে, তাই ভরসা রাখা যাচ্ছে না। সেই কারণে চিন সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।

সীমান্ত অনেকটাই রয়েছে উত্তরাখণ্ডে। সেই কারণে উত্তরাখণ্ডের বায়ুসেনা ঘাঁটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পিথোরাগড়ের কাছে গারোয়াল ও কুমায়ুন সেক্টরে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। চলছে লাগাতার নজরদারি। অন্যদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশেও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...