Wednesday, June 24, 2026

স্কুলের দরজা ভেঙে ঢুকল পুলিশ, উত্তপ্ত দমদম

Date:

Share post:

ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নিল দমদম সেন্ট মেরি স্কুল। স্কুলের গেট ভেঙে ভেতরে ঢুকলো পুলিশ।

অভিভাবকদের অভিযোগ লকডাউনের মধ্যে বাড়ানো হচ্ছে স্কুলের ফি। এই অবস্থায় অনেকেই কাজ হারিয়েছেন। যার কারণে রোজগারে টান পড়েছে। এই অবস্থায় পড়ুয়াদের ফি ব্যপক হারে বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এত টাকা ফি মেটানো সম্ভব নয়।

অভিভাবকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। অল্প সময় পরেই সেই বিক্ষোভ বড় আকার নেয়। দমদম রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেন্ট মেরি স্কুলের অভিভাবকেরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই স্কুল চত্বর। যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি। যার জেরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভেবাকেরা। বারবার বলা সত্ত্বেও স্কুলের গেট খোলা হয়নি।

এরপরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলের গেট ভেঙে ভিতরে যায় পুলিশ। সেখানেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিন্সিপাল প্রথমে অর্থ দেখিয়ে বলে ফ্রিজ না দিতে পারলে স্কুল ছাড়িয়ে নিন এতে অভিভাবকেরা আরও ক্ষুব্ধ হয়ে যান। প্রন্সিপ্যালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, “লকডাউনের কারণে কেন্দ্র এবং রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বৃদ্ধি থেকে বিরত থাকতে বলেছে। তা সত্ত্বেও ওই স্কুলে পড়ুয়াদের ফি ১০-২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।”

বিক্ষোভরত অভিভাবকদের থেকে কোনক্রমে প্রিন্সিপ্যালকে উদ্ধার করে বাইরে নিয়ে যায় পুলিশ। তবে বর্ধিত ফি প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে চলতি মাসের ২৫ তারিখের পর স্কুলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হবে।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...