Monday, March 16, 2026

তাপসীর ভিডিও বিদ্রোহে টলে যাবে রাজনৈতিক মহল

Date:

Share post:

হাম তো বস প্রবাসী হ্যায়

ক্যায় ইস দেশ কি নিবাসী হ্যায়?

এই দুটো লাইন এখন ইউটিউবে, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। ৯৩ সেকেন্ডের ভিডিও। গোটা ১৬ লাইনের কবিতা। পড়েছেন অভিনেত্রী তাপসী, মানে ‘পিঙ্ক’ ছবির তাপসী পান্নু। কী মনে করে সেই কবিতার ইউটিউব বানিয়ে ফেললেন নায়িকা, শীর্ষক ‘প্রবাসী’।

কী আছে সেই ইউ টিউবে? বিষয় নিজের রাজ্য ছেড়ে অন্নের খোঁজে অন্য রাজ্যে মানুষগুলোকে নিয়ে। যাদের আমরা অনায়াসে ‘পরিযায়ী’ আখ্যা দিয়েছি। তাপসী তাকে কটাক্ষ করে ‘প্রবাসী’ বলেছেন।

# ঘুমন্ত শিশুকে স্যুটকেসে টেনে নিয়ে যাচ্ছেন মা। তাপসী বলছেন… আগর হাম নেহি হ্যায় ইনসান/ তো মার দো অভি/ দে দো ফরমান…

# দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশি আস্ফালন… তাপসী লিখছেন, খানেকো তো কুছ না মিল পায়া/ ভুখ লাগি তো ডান্ডা খায়া/

# মাইলের পর মাইল পরিযায়ীদের হাঁটা, কেউ সাইকেলে কেউ কাঁধে চেপে… তাপসী বলছেন, ফাসলে তৈর কিয়ে হাজারোঁ মিল কে/ কুছ সাইকেল পর, কুছ পায়ের নাঙ্গে…

# মুড়ির টিনের মতো পরিযায়ীদের ট্রেনে চাপিয়ে দেওয়া, জল-খাবার
না পাওয়া, ক্ষুধায় ট্রেনেই মৃত্যু… তাপসীর কলমে… মরে কোই ভুখ সে/অওর কঁহি ধুপ সে/ পর হিম্মত না টুটি/বড়ো কি ঝুক সে…

# বাসে-ট্রেনে গাদাগাদি, ট্রেনের লাইনে ছারখার মৃতদেহ… তাপসী বলছেন…বাস সে ভেজ কর/ ট্রেন সে ভেজ কর/জান খো বইঠে/ রাস্তে ভুল কর…

# বল্লভ ভাইয়ের বিরাট স্ট্যাচু, আর ক্ষুধার্থ মানুষের হাহাকার… তাপসী লিখছেন…ইহাঁ প্রতিমাও কি বড়ি অস্তি/ পর ইনসান কি জান হ্যায় সস্তি…

# খাবার নিয়ে লড়াই, মৃত মায়ের পাশে এক বছরের শিশুর খেলে বেড়ানো… তাপসীর আর্তনাদ…বড়ে স্বপ্নে, আচ্ছে দিন বতলায়ে/পর ভুখ কিসিকে মিটা না পায়ে/ চাহিয়ে না ভিখ নাদান/বাস না ছিনে আত্মসম্মান…

বলিউডের তাপসীর এমন ভিডিও নিশ্চিতভাবে রাজনৈতিক মহলকে নাড়িয়ে দেবে। ‘পিঙ্ক’ ছবির নায়িকার মধ্যেও যে এমন আগুন রয়েছে, তা না শুনলে বিশ্বাস করা কঠিন ছিল। তবে কি এবার গেরুয়াধারীদের টার্গেট তাপসী? সর্দারের স্ট্যাচু থেকে আচ্ছে দিনের কটাক্ষ তাঁর কবিতায়। ফলে কখন কী ঘটে যায় কিচ্ছু বলা যায় না….

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...