Sunday, April 12, 2026

জৌলুস কমছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে এবার জৌলুস কমছে ২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ আপাতত ঠিক হয়েছে নভেম্বরের ৫ থেকে ১২ তারিখ এই উৎসব হবে৷ তবে পরিস্থিতি অনুসারে তারিখ বদল হতে পারে৷

এ বছরের এই সিনেমা উৎসবের আড়ম্বরে অনেকটাই ঘাটতি থাকবে। এই আতঙ্কজনক পরিস্থিতিতে কীভাবে উৎসব করা যায় তা নিয়ে আলোচনা করতে চলচ্চিত্র উৎসব কমিটির বৈঠক হয়েছে নন্দনে। বৈঠকে স্থির হয়েছে:

◾নভেম্বরের ৫ থেকে ১২ তারিখ এই উৎসব হবে৷

◾নেতাজি ইনডোরের বদলে উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে নন্দনে৷

◾শুধু নন্দন চত্বর ও সরকারি সিনেমা হলেই দেখানো হবে ছবি৷

◾বিদেশের অতিথিদের আসার বিষয়টি এখনও অনিশ্চিত৷

◾অনলাইনে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব করার প্রস্তাব দিয়েছেন অনেকে। এখনই তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও অরিন্দম শীল।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...