Saturday, June 20, 2026

তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়ল বহুতল

Date:

Share post:

তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি। হঠাৎ করে দেখলে মনে হবে কোনও ফিল্মের দৃশ্য। কিন্তু ঘটনাটা একেবারেই সেরকম নয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে নিমাই সামন্ত নামে স্থানীয় বাসিন্দার একটি চারতলা বাড়ি শনিবার সকালে ভেঙে পড়ে। বাড়িটি গুদাম হিসেবে ভাড়া দিয়েছিলেন তিনি। অভিযোগ, অবৈধভাবে খালের জমি দখল করেই বাড়িটি করেছিলেন নিমাই। বর্ষার সময় খাল সংস্কারের কাজ শুরু হয়। এর জেরে বাড়ির তলার মাটি আলগা হয়ে শনিবার সকালে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। তবে যেহেতু বাড়িতে কেউ বসবাস করতেন না, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খালের জমি দখল করে বেআইনিভাবে বাড়ি নির্মাণের জন্য বাড়ির মালিক নিমাই সামন্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...