Monday, April 6, 2026

ধর্মস্থান, হোটেল, মল, অফিসের জন্য কেন্দ্রের নতুন গাইডলাইন ঘোষণা

Date:

Share post:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়েছে৷ আনলক পর্বে খুলে গিয়েছে ধর্মস্থান, শপিং মল, অফিস, হোটেল- রেস্তোরাঁ ৷ ওদিকে পাল্লা দিয়ে বেড়েই চলেছে সংক্রমণ৷ সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য ধর্মস্থান, হোটেল, মল ও অফিসের জন্য কেন্দ্র নতুন গাইডলাইন জারি করেছে ৷

এই গাইডলাইনে বলা হয়েছে, ফেস মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক৷ পাশাপাশি যেখানে সেখানে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে ৷ ধর্মস্থান, হোটেল, মল ও অফিসের জন্য কেন্দ্রের নতুন গাইডলাইন :

◾ফেস মাস্ক ব্যবহার অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাকা বাধ্যতামূলক ৷

◾সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷

◾যেখানে সেখানে থুতু ফেলা যাবে না ৷

◾সময় সময়ে হাত স্যানিটাইজ করতে হবে ৷

◾পাবলিক প্লেসের কোনও লাইনে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে ৷

◾ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে, তা ব্যবহার করতে হবে ৷

◾ভিড় জায়গা বা বড় ধরনের জমায়েত বা সভায় যাওয়া এড়িয়ে চলতে হবে ৷

◾৬৫ বছরের বেশি বয়সী, ১০ বছরের কম বয়সের বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

◾ ব্লাডপ্রেসার ও সুগার রয়েছে যাদের, তাদের সতর্ক ও সাবধান থাকতে বলা হয়েছে ৷

◾ যে কোনও জায়গায় প্রবেশ করার সময় হাত স্যানিটাইজ করুন ও থার্মাল স্ক্যানিং করান ৷

◾ ধর্মস্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ পাশাপাশি মূর্তি, দেব প্রতিমা বা বই ছোঁয়ার অনুমতি নেই ৷

◾সরকারি কর্মীদের জানাতে হবে তাদের বাড়ি কন্টেইনমেন্ট জোনে অবস্থিত কি’না, তেমন হলে বাড়ি থেকে কাজ করতে হবে৷

◾মুখোমুখি বৈঠক নয়, অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে হবে ৷

◾লিফটে একসঙ্গে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উঠতে পারবেন ৷

◾মল, ফুডকোর্ট ও রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷

◾মলে নিয়ম পালন হচ্ছে কি’না নজর রাখার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে কর্তৃপক্ষকে ৷

◾ রেস্তোরায়ঁ সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ অর্ডার অ্যাপের মাধ্যমে দিতে হবে ৷ এছাড়া কনট্যাক্টলেস পেমেন্ট করার পরামর্শ দেওয়া হয়েছে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...