Tuesday, June 23, 2026

লোকসানের মুখে এয়ারলাইন্স, চালু হয়েও বিমান কম পূর্ব ভারতের

Date:

Share post:

কর্পোরেট পেশাদারদের আনাগোনা কম। ফলে চহিদাও কম। এই কারণে পুর্ব ভরতের বিমান খুব কম উড়ছে ।
ডিজিসিএ সূত্রে খবর, গত ২৫ দিন ধরে সারাদেশের ডোমেস্টিক ফ্লাইট শুরু হয়েছে। কিন্তু পূর্ব ভারতে ডোমেস্টিক ফ্লাইটের ট্রাফিক বাকি দেশের তুলনায় অনেক কম। শুধুমাত্র কিছু পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়া, যাঁরা ফিরে আসছেন, তাঁদের মধ্যেই চাহিদা রয়েছে। যার ফলে বিপুল লোকসানের মুখে বিভিন্ন এয়ারলাইন্স। গো এয়ার আপাতত কোন বিমানই চালাচ্ছে না পূর্ব ভারত থেকে। এই মুহূর্তে মোট ৬১ টা ফ্লাইট চলাচল করছে পূর্ব ভারত থেকে। যা আগামী দিনে বাড়ার থেকে কমার সম্ভাবনাই বেশি। কারণ, চাহিদা না থাকলে শুধু শুধু বিমান চালিয়ে ক্ষতির মুখ দেখতে চায় না বিমান সংস্থাগুলি।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে বিমান সংস্থাগুলির এবং এই শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প সংস্থাগুলির। ওই সব সংস্থাগুলি এখন হা-পিত্যেশ করে বসে আছে এই আশায় যে, যদি আনলক আরও বাড়লে পরিস্থিতি ফেরে এবং বিমান শিল্পে আবার রমরমা বাজার ফিরে আসে।
এই প্রসঙ্গে স্পাইসজেটের পূর্ব ভারতের জেনারেল ম্যানেজার দেবজিৎ ঘোষ বলেন, “এখন পূর্ব ভারতের এই বিমান পরিষেবার চাহিদা অনেক কম। ভবিষ্যতে চাহিদা বাড়লে আমরা অবশ্যই ফ্লাইটের সংখ্যাও বাড়াব।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...