Monday, April 6, 2026

বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে ৫৫দিন পর বেজিংয়ে করোনা’র ‘সেকেণ্ড- ওয়েভ’

Date:

Share post:

বিশ্বের একাধিক বিশেষজ্ঞের আশঙ্কা সত্যি হতে চলেছে৷ চিনে করোনাভাইরাস দ্বিতীয় দফায় সংক্রমণ ঘটাতে চলেছে৷ বিশেষজ্ঞদের মতে, এটিই করোনার ‘সেকেণ্ড- ওয়েভ৷

প্রথম দফার শেষ করোনা আক্রান্ত সুস্থ হওয়ার ৫৫ দিন পর ফের চিনের রাজধানী বেজিংয়ে থাবা বসাল করোনা। শেষ ৪৮ ঘণ্টায় মোট ৩ জন আক্রান্তের খোঁজ মিলেছে। চিকিৎসক এবং প্রশাসনিক কর্তারা চিনে দ্বিতীয় দফার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন৷ প্রশাসন সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে দু’জন একই সংস্থায় কাজ করতেন। তৃতীয় জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সন্তান বেজিংয়ের একটি স্কুলে চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ তাঁর বাবার করোনা পজিটিভের খবর প্রকাশ্যে আসতেই ওই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তৃতীয় ব্যক্তি বেজিংয়ের বাইরে যাননি। বাইরে থেকে আসা কারও সঙ্গে সাক্ষাৎও করেননি। তা সত্ত্বেও কীভাবে তিনি আক্রান্ত হলেন, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। বেজিংয়ে প্রায় দু’মাস পর তিনজন পজিটিভ রোগীর খোঁজ মেলায় তুমুল উদ্বেগ তৈরি হয়েছে।

শঙ্কার বিষয়, বিশেষজ্ঞরা ভারতেও করোনার ‘সেকেণ্ড- ওয়েভ হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন৷

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...