Tuesday, June 9, 2026

রাজ্যপালকে বিঁধে ফিরহাদ জানালেন, গড়িয়ার ঘটনার তদন্ত হচ্ছে

Date:

Share post:

বিজেপির ভাষায় কথা বলছেন রাজ্যপাল। গড়িয়ার মৃতদেহ সৎকারকাণ্ড নিয়ে জগদীপ ধনকড়ের বিস্ফোরক টুইটের পরিপ্রেক্ষিতে বললেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার বিকেলে তাঁর জবাব টুইটে রাজ্যকে আক্রমণ করতে পারেন না রাজ্যপাল। তিনি জবাব চাইতে পারেন। কেন তিনি মুখ্যমন্ত্রীকে টেনে আনছেন এই ঘটনার সঙ্গে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক নেই এই ঘটনার। এটা পুরসভার বিষয়।

গড়িয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরসভা কোনও ঘটনার ধামাচাপা দিচ্ছে না। এতদিন পুরসভা দাবিহীন দেহ ধাপায় সৎকার করা হতো। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। চুল্লিও বারেবারে খারাপ হয়ে যাচ্ছে। তাই রাজ্যকে দাবিহীন দেহ সৎকারের জন্য বিকল্প জায়গা খুঁজতে হবে। বিরোধীদের পদত্যাগের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, পদত্যাগ করতে বলা সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা কঠিন। পদত্যাগের প্রশ্ন নেই।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...