Saturday, April 4, 2026

তৈরি আছে, বলিউডে কপিল কন্যার চমক দেখা নির্দেশের অপেক্ষা

Date:

Share post:

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে বলিউডে তৈরি হয়েছে ছবি ছবির নাম ’83’ । ছবিটিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন কপিল দেবের মেয়ে আমিয়া দেব। পরিচালক কবীর বেদীর সহকারীর ভূমিকায় কাজ করেছেন তিনি। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছবিটির শুটিং হয়েছে স্কটল্যান্ড লন্ডন-সহ বিভিন্ন জায়গায় । মুক্তির কথা ছিল গত 10 এপ্রিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এই স্পোর্টস ড্রামার মুক্তি। অভিনেতা রণবীর সিং ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার পর টুইট করেছিলেন। বলেন, ভক্তরা যেন সঙ্গে থাকেন।

ছবি তো তৈরি আছে। শুধু অপেক্ষা আগামী নোটিসের। তারপরই দেখা যাবে হিন্দি ছবি ’83’। তবে পর্দার পিছনে কাজ করলেও এই ছবির বিশেষ আকর্ষণ কপিল কন্যা আমিয়া । সিনেমাটির প্রযোজনা সংস্থার এক সূত্র বলেছে, ‘আমিয়া কেবল কলেজ শেষ করল।

আর দশজন মেধাবী যেমন অনেক কিছু করতে চায়, সেও তা করছে। সে অনেক সাহায্য করছে। সিনেমার বিষয় সম্বন্ধে সে জানে, সব ক্রিকেটারকে জানে এবং তাঁদের সঙ্গে যেকোনো সময় যোগাযোগও করতে পারে। শেখার ব্যাপারে সে ভীষণ আগ্রহী।’ অনেকে মনে করছেন সিনেমায় নামার আগে পরিচালনায় হাত পাকানোর চেষ্টা করছেন কপিলের মেয়ে।

১৯৮৩ বিশ্বকাপের কিছুকাল আগে ভারতের নেতৃত্বভার পেয়েছিলেন কপিল। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ভারত বিশ্বকাপ জিতে সবাইকে চমকে দিয়েছিল। তুলনামূলক দুর্বল দল নিয়েও ফাইনালে তখনকার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল কপিলের দল।

বিশ্লেষকেরা মনে করেন, কপিলের নেতৃত্বে সেই জয় ভারতীয় জাতি নিয়ে বাইরের বিশ্বের মানসিকতা পাল্টে দিয়েছিল।

এ বিষয় নিয়েই সিনেমার গল্প—জানিয়েছে সংবাদমাধ্যম। আর এই সিনেমায় কপিল ও তাঁর মেয়ের উপস্থিতি যে আলাদা মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভক্তরা শুধু ছবি মুক্তির অপেক্ষায়।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...