Monday, April 6, 2026

ঝড়ের গতিতে রেজিস্ট্রেশন, এগোচ্ছে অভিষেকের ‘বাংলার যুবশক্তি’

Date:

Share post:

ঝড়ের গতিতে এগোচ্ছে ‘বাংলার যুবশক্তি’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলা জুড়ে তরুণ প্রজন্ম যুবশক্তির সঙ্গে একাত্ম হচ্ছেন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে যুব তৃনমূলের নতুন প্রকল্প ‘বাংলার যুবশক্তি’ ঘোষণা করেছিলেন অভিষেক। মাত্র ২৪ ঘন্টার মধ্যে সেখানে নাম লেখানোর জোয়ার। শনিবার সকাল ১১টা নাগাদ রেজিস্ট্রেশন করেছেন ১৭,২৮৪ জন।

 

বাংলার রাজনীতিতে এটা এক রেকর্ড। রেজিস্ট্রেশন করতে কেন নতুন প্রজন্মের এই ঢল? রাজনৈতিক মহলের বক্তব্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার পাশে দাঁড়ানোর এই যে ডাক, তা তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছে। করোনা এবং আমফান বিধ্বস্ত বাংলার প্রত্যেকটি অঞ্চলের মানুষ রয়েছেন বিপদে। তাদের পাশে দাঁড়াতে চেয়েছে যুবসমাজ। আর বাংলার যুবশক্তি তাদেরকে দিল সেই প্ল্যাটফর্ম।

স্বভাবতই আপ্লুত অভিষেক শুক্রবার ট্যুইট করে জানিয়েছেন, ‘৩৩১টি ব্লক ও ২৩০টি শহর জুড়ে মানুষ রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ২৪ ঘন্টায় যুবশক্তি-তে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি আপ্লুত। তাদের সকলকে ধন্যবাদ।’

যুবশক্তির লক্ষ্য কী? অভিষেক জানিয়েছেন, আমফান এবং করোনা বিধ্বস্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে এই যুব বাহিনী। নিজের এলাকায়, পাড়ায়, মহল্লায়, অঞ্চলে, শহরে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বাহিনীর বয়স হবে ১৮-৩৫। নাম নথিভুক্তকরণের জোয়ারেই পরিষ্কার, যুবশক্তি আগামী দিনে বিরাট ছাপ ফেলতে চলেছে রাজ্য রাজনীতিতে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...