Wednesday, June 24, 2026

মর্মান্তিক! মহানগরের রাস্তায় সারমেয়র গলাকাটা দেহ

Date:

Share post:

বিস্ফোরক বোঝাই ফল অন্তঃসত্ত্বা হাতিকে খাইয়ে মেরে ফেলার ঘটনা রেশ কাটতে না কাটতেই পশুদের উপর নৃশংসতার নানা খবর মিলছে দেশের বিভিন্ন প্রান্তে। এবারের ঘটনা খাস কলকাতা শহরে। কলেজস্ট্রিটের বিখ্যাত শরবতের দোকানের সামনের ফুটপাতে একটি সারমেয়র ছিন্নভিন্ন দেহ পাওয়া গেল। মাথাটা দেহ থেকে একেবারেই আলাদা- দেখে মনে হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে সেটা দেহ থেকে আলাদা করা হয়েছে। সামনের একটি পাও উধাও। অ্যান্টনি ডিসুজা নামে এক ব্যক্তি ফেসবুকে এই বিষয়টা নিয়ে লাইভ করেন। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ সেটা দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন মানবাধিকার কর্মী সোমনাথ বিশ্বাস। তিনি বিষয়টি আমহার্স্টস্ট্রিট থানায় জানানোর পরামর্শ দেন। তারপরে নিজেই সেখানে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন।

সারমেয়র দেহটি বরফে সংরক্ষণ করেন। ছুটি থাকায় শনি, রবিবার ময়নাতদন্ত সম্ভব নয়। সেই কারণে সোমবার বেলগাছিয়া পশু হাসপাতলে ময়নাতদন্ত হবে।
এ বিষয়ে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন সোমনাথ বিশ্বাস। তবে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় সরকার এবং মনেকা গান্ধীর কাছে কাছেও ই-মেল করে পুরো বিষয়টি জানিয়েছেন। কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি দুর্ঘটনা কি না তাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সারমেয়র একটি পা এবং দেহের খানিকটা অংশ উধাও হয়ে যাওয়ার ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...