Wednesday, June 24, 2026

‌পর্যটকদের ঢুকতে বাধা,ফের বন্ধ দিঘা, মন্দারমণির হোটেল

Date:

Share post:

দিঘা, মন্দারমণির হোটেল- রিসর্ট খুলতেই যাওয়া শুরু করেছিলেন পর্যটকরা। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়তে হল তাঁদের । ফলে ফের ঝাঁপ পড়ল সৈকতের পর্যটনে। স্থানীয়দের ঘোর আপত্তি সামলে হোটেল খোলা সম্ভব নয় বলে শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিলেন দিঘা–শঙ্করপুর এবং মন্দারমণির হোটেল সংগঠকরা। স্থানীয়দের অভিযোগ, এই পরিস্থিতিতে তাঁরা কোনভাবেই বাইরের লোকজন ঢুকতে দেবেন না । এই করণেই পর্যটক আসাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে। তাই এই চরম অস্থিরতার মধ্যে আর কোনওভাবেই হোটেল, লজ খুলে রাখতে নারাজ ব্যবসায়ীরা। স্থানীয় মানুষের বাধায় প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন তাঁরা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত। তিনি বলেন, “সরকারি নির্দেশে সুরক্ষা বিধি মানার পরও স্থানীয় মানুষ কেন বাধা দিচ্ছেন বুঝতে পারছি না। এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব হোটেল সংগঠক এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...