Wednesday, June 10, 2026

প্রথম বার নদীতে অলিম্পিক্সের উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স

Date:

Share post:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্সের। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম বার নদীতে হবে প্যারেড। স্যেন নদীতে হবে পুরো অনুষ্ঠান। কিন্তু জানলে অবাক হবেন, ৪৫ মিনিটের প্যারেডের জন্য সাড়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। জানা গিয়েছে, পুরো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ ঘণ্টা ৪০ মিনিট ধরে। গেমস ভিলেজের দরজা থেকে অন্তত ৯৪০ মিটার হাঁটতে হবে ক্রীড়াবিদদের। গেমস ভিলেজের একেবারে শেষ প্রান্তে যারা রয়েছেন তাদের ২ কিলোমিটারের বেশি হাঁটতে হবে। তার পরে দীর্ঘ অপেক্ষা।

আয়োজকদের তরফে জানা গিয়েছে,প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। নদীতে নৌকায় তারা থাকবেন মাত্র ৪৫ মিনিট। ৯৪টি নৌকায় উদ্বোধনী প্যারেড হবে। তাতে থাকবেন প্রায় সাত হাজার প্রতিযোগী। একের পর এক নৌকা ছাড়বে। তাই প্রতিযোগীদের অপেক্ষা করতে হবে। সেই সময় তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য খাবারের ব্যবস্থা থাকছে। ফল, শুকনো খাবার, জল ও লাইফ জ্যাকেট দেওয়া হবে প্রতিযোগীদের।

যদিও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে খোলসা করে কিছু বলেন না আয়োজকরা। জানা গিয়েছে, বিখ্যাত গায়িকা সেলিন ডিয়ন গাইবেন। ইতিমধ্যেই তিনি প্যারিসে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। প্রায় পাঁচ লক্ষ দর্শক দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম বার নদীতে উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...