Wednesday, June 24, 2026

Big Breaking জুলাই মাসে বন্ধ থাকবে স্কুল : শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে না পঠনপাঠন। জুলাই মাসে বন্ধ থাকবে স্কুল। শনিবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “এই সংকট সময়ে প্রধান লক্ষ্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন জুলাই মাসে স্কুল বন্ধ রাখা যায় কি না তা বিবেচনা। সেই মোতাবেক স্কুলের পঠনপাঠন জুলাই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।” নতুন শিক্ষাবর্ষ এখনই চালু করা সম্ভব নয় বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বৈঠকে উপাচার্যরা পঠনপাঠন, পরীক্ষা সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সীলমোহর দিলেই কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য আদেশনামা জারি করবে সরকার। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সেনেট-সিন্ডিকেট বা গভর্নিং বডি বা এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে তা জানাবে ছাত্র-ছাত্রীদের।

সূত্রের খবর প্রস্তাব অনুযায়ী, ফাইনাল সেমিস্টারে ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। মূলত অ্যাসাইনমেন্ট বা অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পূর্ববর্তী সেমিস্টারের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও বলেন, অন্যান্য রাজ্য কী করছে সেদিকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু রাজ্যের খবর নেওয়া হয়েছে। তিনি জানান ফাইনাল ইয়ারের শিক্ষাবর্ষের কাজ ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি শারীরিকভাবে উপস্থিত না থেকেও কীভাবে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ করা যায় সে সম্পর্কে মতামত নেওয়া হচ্ছে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...