Saturday, April 4, 2026

রাতভর এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে নিকেশ দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই ভোররাত থেকেই শুরু গুলির লড়াই। এনকাউন্টারে জম্মু ও কাশ্মীরের কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। মৃত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে।

খতম জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, তিনটি গ্রেনেড-সহ প্রচুর উন্নতমানের অস্ত্র। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন সেনা জওয়ানরা।

গোপন সূত্রে, কুলগামে জঙ্গিদের কার্যকলাপের খবর পেয়েই শুক্রবার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের নিপোরাতে অভিযান শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। যৌথ তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনাও। গুলির লড়াইয়েই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

অন্যদিকে, বন্দিপোরা-শ্রীনগর রোডে এরিন নদীর উপর সেতুর কাছে শনিবার সকালে একটি সিলিন্ডার ও একটি টাইমার-সহ আইডি উদ্ধার হয়। তবে, উদ্ধারের পরই ওই সন্দেহভাজন আইইডি নিস্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...