Saturday, June 20, 2026

সামাজিক দূরত্ব না মানলে সাবধান করবে অডিও স্পিকার! অত্যাধুনিক যন্ত্র তৈরি খড়্গপুর আইআইটির

Date:

Share post:

শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। করোনকে দূরে রাখতে মেনে চলতে হচ্ছে একাধিক নিয়ম। মানতে হচ্ছে সামাজিক দূরত্ব, ব্যবহার করতে হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। তবে সামাজিক দূরত্ব মেনে চলাটাই করোনার থেকে দূরে থাকার মোক্ষম হাতিয়ার। কিন্তু রাস্তাঘাটে, দোকানের সামনে জনতা মেনে চলছে সামাজিক দূরত্ব তা বোঝা যাবে কীভাবে? এবার এই সমস্যার সমাধানের কথা বললেন আইআইটি খড়্গপুরের গবেষকরা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়েই নজর রাখা যাবে সামাজিক দূরত্বের উপর।

শনিবার আইআইটি খড়্গপুরের গবেষকরা জানান, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে তাঁরা একটি সাইবার-ফিজিক্যাল সিস্টেম তৈরি করেছেন। যা তৈরি করতে খুব স্বল্প পরিমাণ অর্থ। এই ডিভাইসটিই জানিয়ে দেবে প্রত্যেকে সামাজিক দূরত্ব মানছেন কি না।

কীভাবে কাজ করবে এটি?

ওই গবেষক দলের এক সদস্য জানিয়েছেন, “স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনেই ডিভাইসটিকে সামাজিক দূরত্বের পরিমাপ করা রয়েছে। সেই মাপটি কেউ লঙ্ঘন করলেই অডিওর মাধ্যমে পৌঁছবে সতর্কবার্তা। ফলে বোঝা যাবে, পরস্পরের মধ্যে ঠিক কতটা দূরত্ব রাখা জরুরি। বাস স্ট্যান্ড কিংবা বাজারে দূরত্ব বজার রেখে মানুষ দাঁড়াচ্ছেন কি না, তার ছবিও দেখা যাবে এই যন্ত্রে।”

আইআইটি ক্যাম্পাসে এর সফল টেস্টও হয়েছে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...