Tuesday, April 14, 2026

পরিকল্পনা মাফিক গাছ লাগিয়ে তার সঠিক পরিচর্যা করতে হবে: শশী পাঁজা

Date:

Share post:

কয়েকদিন আগে আমফান সাইক্লোনের তাণ্ডবে কলকাতায় প্রচুর গাছ নষ্ট হয়েছিল। কলকাতায় আবার সবুজ পরিবেশ ফিরিয়ে আনার জন্য রবিবার বাগবাজার সখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি সবুজায়নের প্রচেষ্টায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল । এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের নারী – শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ড. শশী পাঁজা । তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগালে চলবে না । পরিকল্পনা মাফিক গাছ লাগিয়ে তার সঠিক পরিচর্যা করতে হবে । আমফানের প্রভাবে কলকাতায় প্রচুর গাছ পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আবার গাছ লাগাবো। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই অঙ্গ । সকলকে গাছ লাগানোর পর তাকে সন্তানের মতো লালন পালন করতে হবে।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত প্রায় শ’পাঁচেক মানুষের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছ বিলি করা হয় । মেহগনি, শাল, শিমূলের মতো গাছও দেওয়া হয় । উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা সহ গাছপ্রেমীরা।
উদ্যানবিদ সমীর সামন্ত জানিয়েছেন , ‘‘রাস্তার ধারে গাছ পোঁতার কিছু নিয়ম আছে। দু’টি গাছের মধ্যে অন্তত ১৫ ফুট দূরত্ব দরকার। গাছ পুঁততে যে গর্তটি করতে হবে, তার ব্যাস হতে হবে অন্তত দেড় থেকে দু’ফুট। গর্তের গভীরতাও হবে অন্তত দু’ফুট। তা না হলে গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে না।’’

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...