Saturday, April 4, 2026

একইদিনে জিও-তে বিনিয়োগ দুই বিদেশি সংস্থার, বিশ্ব বাজারে নতুন নজির

Date:

Share post:

৭ সপ্তাহে দশম বিদেশি বিনিয়োগ জিও তে। শুধু তাই নয় একইদিনে দুই বিদেশি সংস্থা জিওতে বিনিয়োগ করল। একটি মার্কিন সংস্থা টিপিজি এবং অন্যটি কনজিউমার- ফোকাসড প্রাইভেট ইক্যুইটি ফার্ম এল ক্যাটার্টন।

জানা গিয়েছে, টিপিজি জিও-তে ৪,৫৪৬.৮০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে৷ জিও-র ০.৯৩ শতাংশ শেয়ার কিনছে তারা৷ অন্যদিকে, এল ক্যাটার্টন জিও-র ০.৩৯ শতাংশ অংশীদারিত্ব কিনেছে। বিনিয়োগ করেছে ১৮৯৪.৫০ কোটি টাকা। ৭ সপ্তাহে ১০টি বিনিয়োগের জেরে বিনিয়োগের মোট পরিমাণ বেড়ে দাঁড়াল ১,০৪,৩২৬.৯৫ কোটি টাকা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে অর্থনীতির হাল বেহাল। সারা বিশ্ব জুড়েই একই চিত্র। সংস্থাগুলি টিকে থাকাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে জিও-তে একের পর এক বিদেশি সংস্থার বিনিয়োগ করছে। যা বিশ্ব বাজারে নতুন নজির সৃষ্টি করেছে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...