Sunday, April 12, 2026

বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের খালি করার নির্দেশ খড়গপুর আইআইটি-র

Date:

Share post:

২০ জুনের মধ্যে পড়ুয়াদের হস্টেল খালি করতে বলল আইআইটি-খড়গপুর। কারণ হিসেবে বলা হয়েছে, লকডাউনের মধ্যে যে মেস স্টাফ ও ওয়ার্ড বয় অবিরাম কাজ করছিলেন, তাঁরা বাড়ি যেতে চান। কর্তৃপক্ষের এই নির্দেশের বিরোধিতা করেছেন একাংশের পড়ুয়া সহ অধ্যাপকরা।

লকডাউন শুরু হওয়ার পর হস্টেল ছাড়তে বলেনি কর্তৃপক্ষ।আনলক ফেজ ওয়ানে গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়নি। চলছে না ট্রেনও। এই অবস্থায় বাড়ি ফিরতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে পড়ুয়াদের। এক প্রবীণ শিক্ষক বলেন, এই সময় বাড়ি ফিরতে গেলে গাড়ি ভাড়া করতে হবে। কারণ ট্রেন চলছে না। পড়ুয়া সহ গবেষকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তাতে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১০,৫০০ জন পড়ুয়াদের মধ্যে প্রায় ২ হাজার পড়ুয়া ছাত্রাবাসেই আছেন।

আইআইটি রেজিস্ট্রার বিএন সিং ১০ ই জুন একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন, “২০১৯-২০ শিক্ষাবর্ষ বন্ধ হয়ে গিয়েছে। পঠন পাঠন সংক্রান্ত যাবতীয় কাজ ১৫ জুনের মধ্যে শেষ হয়ে যাবে। শিক্ষাবর্ষের কাজ আবার সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। স্নাতক, স্নাতকোত্তর, গবেষক, প্রজেক্ট কর্মীরা যারা হস্টেল বা হলে আছেন তাঁদের বাড়ি চলে যেতে অনুরোধ করছি। ২০ জুন থেকে হস্টেল ও হলগুলিতে মেস বন্ধ করে দেবে ইনস্টিটিউট।”

ওই বিবৃতিতে রেজিস্টার আরও উল্লেখ করেছেন, “লকডাউন শুরু হওয়ার পর অনেকেই হস্টেল ছেড়ে বাড়ি চলে গিয়েছেন। বাকিদের হস্টেলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় তাঁরা সব সুযোগ-সুবিধা পেয়েছেন। আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর প্রায় ৩ হাজার পড়ুয়া বাড়ি ফিরে গিয়েছেন। বাকিদেরও যেতে অনুরোধ করছি।
আমাদের ওয়ার্ড বয়, নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীদের বিরতি দেওয়া প্রয়োজন।”

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...