Saturday, June 20, 2026

ফ্ল্যাটের ভাড়া মাসে ৪.৫ লক্ষ! পাটনাতেই শেষকৃত্য অভিনেতা সুশান্তর

Date:

Share post:

কোনটা ঠিক? মায়ের স্মৃতি, অবসাদের অসুস্থতা নাকি আর্থিক নিরাপত্তা? নাকি তিনের মিশ্রণ। যত সময় এগোচ্ছে শেষের কারণটাই প্রতিষ্ঠিত করছে। হতাশা বাড়ছিল কেরিয়ার নিয়ে। পরপর তিনটি বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছিল সম্প্রতি। শেষ ছবি জ্যাকলিনের সঙ্গে ‘ড্রাইভ’। চলেনি। হতাশা বাড়িয়েছিল। বছরের শুরুতে পুরনো ফ্ল্যাট পিছনের পেরিক্রস রোডের ফ্ল্যাট ছেড়ে উঠে আসেন বান্দ্রার নতুন ফ্ল্যাটে। ভাড়া প্রতি মাসে ৪ লক্ষ ৫১হাজার টাকা। আড়াই বছরের চুক্তি, অর্থাৎ ১ কোটি ৩৫ লক্ষ টাকা ভাড়া। ২০২২ সাল পর্যন্ত চুক্তি ছিল। হাতে প্রায় কাজ না থাকা অভিনেতা কি সেই কারণে চিন্তিত ছিলেন? আশঙ্কায় ছিলেন? নিজের ওপর ভরসা হারাচ্ছিলেন? সুশান্তর বাবাও শোকে মুহ্যমান। পাটনার বাড়ি থেকে তিনি মুম্বই আসছেন। দেহ নিয়ে যাবেন পাটনায়। সেখানেই হবে শেষকৃত্য। শনিবার রাতে বাবার সঙ্গে কথাও হয়। ওই রাতে এক টিভি সিরিয়াল অভিনেতা সুশান্তকে ফোন করলেও সাড়া পাননি।

সুশান্তর যে বন্ধু আজ, সকালে তাঁর ফ্ল্যাটে ছিলেন, তিনি জানান, সকালেই চলে আসি। সকাল সাড়ে এগারোটা হবে। পরিচারক জানায়, ঘর থেকে বেরিয়ে সুশান্ত ১০টা নাগাদ জুস নেন। নিয়ে ঘরে ঢুকে যান। এরপর সাড়ে এগারোটা নাগাদ বন্ধু আসে। সাড়া না পেয়ে তিনি ফোন করেন। কিন্তু ফোন তোলেননি। এবার বাইরে থেকে লোক ডেকে এনে চাবি তৈরি করে ঘর খুলে দেখা যায় তিনি সিলিং থেকে ঝুলছেন। পুলিশকে ফোন করেন পরিচারক। নামানো হয় দেহ। পোস্ট মর্টেম করতে গিয়ে সমস্যা হয়। আধার কার্ডে নাম সুশান্ত সিং রাজপুর আর প্যান কার্ডে সুশান্ত সিং। কোন নামে পোস্ট মর্টেম নথিভুক্ত হবে সে নিয় ধন্ধ তৈরি হয়। যেভাবে ধন্ধ তৈরি করে হয়েছে তাঁর মৃত্যু নিয়ে!

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...