Monday, April 13, 2026

মর্মান্তিক! রাস্তার ধারে শ্বাসকষ্টে ভুগে মৃত্যু ব্যক্তির

Date:

Share post:

রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছেন এক ব্যক্তি। প্রবল শ্বাসকষ্টে ভুগছেন তিনি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শ্রীনিবাস বাবু নামে ওই ব্যক্তির শ্বাসকষ্ট থাকায় তেলেঙ্গানার মেদাক জেলায় অ্যাম্বুলেন্স চালক তাঁকে হাসপাতাল নিয়ে যেতে অস্বীকার করেন। ৫২ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তার ধারে শুয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পুলিশের উদ্যোগে অন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলেও শেষমেষ বাঁচানো যায়নি ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি পুলিশকে জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। তাঁর বাড়ি সেকেন্দ্রাবাদে।

পুলিশ সূত্রে খবর, ১০ জুন রাতে ওই ব্যক্তি হায়দরাবাদ থেকে বাসে কামারেডি ফিরছিলেন। কিন্তু শ্বাসকষ্ট হওয়ায় মাঝপথে বাস থেকে নেমে যান তিনি। এরপর নিজেই হাসপাতালে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু প্রবল শ্বাসকষ্টে রাস্তার ধারে বসে পড়েন ওই ব্যক্তি। রাস্তায় বকরীকে বসে থাকতে দেখে অ্যাম্বুলেন্সে খবর নেন পুলিশকর্মীরা। অভিযোগ, অ্যাম্বুলেন্স পৌঁছতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এদিকে করোনার উপসর্গ থাকায় অ্যাম্বুলেন্স ওই ব্যক্তিকে নিতে অস্বীকার করেন। ফের অন্য অ্যাম্বুলেন্সে খবর দেন পুলিশকর্মীরা। প্রায় ৪৫ মিনিট পর ওই অ্যাম্বুলেন্সে পৌঁছয়। হাসপাতাল নিয়ে যেতে গিয়ে পথেই মৃত্যু হয় ওই ব্যক্তি।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...