Wednesday, June 24, 2026

অনলাইনে অর্ডার দিয়ে হাতে ‘ভগবত-ম্যানিফেস্টো’!

Date:

Share post:

রাম-বামের এমন সখ্যতার নিদর্শন মেলা ভার। কথাটা ঠিক রাজনৈতিক নয়, এটা হয়ত এখন একজনের মানসিক পরিস্থিতি। যিনি বামেদের ‘ধর্মগ্রন্থ’ অর্ডার দিয়ে হাতে পেলেন সেই বইটি যাতে হাত রেখে বিভিন্ন সময় সত্যি-মিথ্যে বলে আসছে বাদী-বিবাদী দুই পক্ষই। গড়িয়ার বাসিন্দা সুতীর্থ দাস একটি বহুল প্রচলিত অনলাইন শপিং সাইটে অর্ডার দিয়েছিলেন ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। যথাসময়ে তাঁকে জানানো হয় যে বইটি আসছে। অফিসে কাজের মধ্যেই তিনি খবর পান বাড়িতে তাঁর অর্ডার মতো পার্সেল পৌঁছে গিয়েছে। আগে অবশ্য অনলাইনে সব টাকা মিটিয়ে দেন তিনি। তারপর বাড়ি ফিরে সন্ধেবেলায় মোড়ক খুলে বিস্মিত, হতবাক, বলা ভালো চক্ষু চড়কগাছ সুতীর্থ দাসের। কারণ, কমিউনিস্ট ম্যানিফেস্টোর বদলে তাঁকে যেটা পাঠানো হয়েছে সেটা একশো কুড়ি পৃষ্ঠার ইংরেজিতে লেখা ‘ভগবৎগীতা’

বিষয়টি সুতীর্থ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছেন, কীভাবে তাঁর অর্ডার করা বইয়ের বদলে ঠিক উল্টো মেরুর একটি বই এসে পৌঁছল সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। ফেসবুকে তাঁর পোস্টের তলায় পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় রসিকতা করে লিখেছেন, “একটা ফুটকির তফাৎ ভাই”। বিভিন্ন রসিকতা করে অনেকেই মন্তব্য করেছেন।
তবে অনলাইন শপিং সাইটটি কী কারণে কমিউনিস্ট ম্যানিফেস্টো বদলে বেছে বেছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠাল- এ বিষয়ে তারা কিছু জানিয়েছে কি না সেটা অবশ্য সুতীর্থ তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি। অনলাইন শপিং সাইটগুলি ভুল জিনিস প্রায়ই পাঠায়। মোবাইলের বদলে ইটের টুকরো আসে। এই প্রতারণায় বাদ পড়েননি বিখ্যাত ব্যক্তিত্বরাও। কখনও শপিং সাইটগুলি ভুল স্বীকার করে। আবার কখনও দায় চাপায় ডেলিভারি ম্যানের উপর। কোন কোন সাইট চুপচাপ বিষয়টি চেপে যায়। কিন্তু কোনও ডেলিভারি পার্সেন একজনের কমিউনিস্ট ম্যানিফেস্টো বের করে প্যাকেটে ভগবতগীতা পুরে দেবেন এই কথাটা কারও পক্ষেই হজম করা একটু কঠিন। বিষয় যাইহোক, মিল হয়ত এক জায়গাতেই আছে, তা হল জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। দু’রকম হলেও দুটো বই বোধহয় সে কথাই বলে। আপাতত ফলের আশা না করে সুতীর্থ দাস শ্রীমদ্ভগবদগীতাটিকে আত্মস্থ করছেন কি না সেটাও হয়তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তিনি। তবে তিনি জানিয়েছেন তাহলে বাড়িতে একটি সম্পূর্ণ ‘শ্রীমদ্ভগবদগীতা’ আছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...