Saturday, June 13, 2026

দিল্লিতে সব বাসিন্দার করোনা পরীক্ষা হবে, সর্বদল বৈঠকে জানালেন অমিত শাহ

Date:

Share post:

রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি জানিয়েছেন, দিল্লিতে সমস্ত মানুষের করোনা পরীক্ষা করার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ২০ জুন থেকে রোজ রাজধানীতে ১৮ হাজার নমুনা পরীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে কোভিড টেস্টের কাজ করা হবে। দিল্লি ও দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ ও হরিয়ানার করোনা সংক্রমণ নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এর আগে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছিলেন অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। এদিনের বৈঠকে বৈজল ছাড়াও ছিলেন আম আদমি পার্টি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে কংগ্রেস দাবি জানিয়েছে, সংক্রমিত ব্যক্তির পরিবারের সকলের এবং কন্টেইনমেন্ট জোনের সমস্ত মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হোক পরিবার পিছু ১০ হাজার টাকা নিয়ে। রাজনৈতিক দলগুলির দাবি, কোভিড মোকাবিলায় চতুর্থ বর্ষের মেডিক্যাল ছাত্রদের চিকিৎসক হিসেবে কাজে লাগানো হোক। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করেন, রাজনৈতিক দলগুলির কর্মীরা এই সময়ে সমস্ত সতর্কতা মেনে স্বেচ্ছাসেবকের কাজ করুন। বৈঠকে ঠিক হয়েছে, দিল্লির কন্টেইনমেন্ট জোনের প্রতিটি বাড়িতে মেডিক্যাল টিম পৌঁছে গিয়ে করোনা পরীক্ষার কাজ চালাবে।

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...