Sunday, June 28, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

Date:

Share post:

রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কঙ্গনা রানাওয়াত। এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তাঁর কথায়, “যিনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ব়্যাঙ্ক করেন তিনি মানসিকভাবে কী করে দুর্বল হতে পারেন।” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য কাঠগোড়ায় তুলেছেন বলিউডকে।

অভিনেত্রী বলেন, ” তাঁর প্রথম সিনেমার জন্য ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়নি। শেষ ফেসবুক পোস্টগুলোতে দেখা গিয়েছে, তাঁর সিনেমা দেখার জন্য রীতিমতো ভিক্ষা চাইতে হয়েছিল তাঁকে। সাক্ষাৎকারেও বলেছিলেন ওঁর কোনও গড ফাদার নেই। ওঁকে ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দেওয়া হবে।” অভিনেত্রীর প্রশ্ন, “এই ঘটনার জন্য কে দায়ী? ছিছোড়ে, কাই পো চে, ধোনির মতো সিনেমায় অভিনয় করার পরেও কোনও সম্মান দেওয়া হয়নি। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সুশান্তকে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...