Tuesday, June 23, 2026

ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে আমডাঙায় আমফান ক্ষতিগ্রস্তদের জাতীয় সড়ক অবরোধ

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার একটি বড় অংশ। প্রায় ২৫দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও অনেক জায়গায় মেলেনি সরকারী সাহায্য কিংবা ত্রাণ। যা নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছে।

আজ, সোমবার আমডাঙার মরিচা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরাও। গ্রামবাসীদের দাবি, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না।

পাশাপাশি, প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকেরা আমফান ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এনে মরিচা পঞ্চায়েত ঘেরাও শুরু করে। ঘটনাস্থলে এসে পৌছায় আমডাঙা থানার পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...