Saturday, April 4, 2026

আর্থিক কারণ সুশান্তের আত্মহত্যা নয়, প্রাথমিক ধারণা মুম্বই পুলিশের

Date:

Share post:

ঠিক কোন কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশায়৷ তবে

মনের মধ্যে অবসাদ জমে ওঠার কারনের তালিকা থেকে প্রথমেই আর্থিক পরিস্থিতি বাদ দিতে চায় তদন্তকারীরা৷ অভিনেতার অপমৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের প্রাথমিক ধারণা এমনই৷

সুশান্ত শুধুই একজন নামী অভিনেতা ছিলেন না, দারুণ ডান্সার ও টিভি হোস্টও ছিলেন ৷ এক- একটি ছবির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকতেন সুশান্ত ৷ প্রতিটি বিজ্ঞাপনের জন্য নিতেন কমপক্ষে ১ কোটি টাকা পারিশ্রমিক ৷ তদন্তে উঠে এসেছে, মুম্বইয়ের একাধিক অভিজাত রিয়েল এস্টেট প্রপার্টিতেও তিনি ইনভেস্ট করেছিলেন ৷ সুশান্তের মোট সম্পত্তি ৮০ লক্ষ ডলার বা ৬০ কোটি টাকার কিছু বেশি ৷ এর বাইরেও হিসাব বহির্ভূত
বহু কোটি টাকা রোজগার থাকে বলিউডের তারকাদের৷
সুশান্ত সিং রাজপুতের ধোনি-বায়োপিক প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছিল ৷ সিনেমা, বিজ্ঞাপন ও ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা আয় ছিলো সুশান্ত সিং রাজপুতের ৷ বলিউডের অন্য সেলেবদের মতোই মু্ম্বইয়ের বিত্তশালী এলাকা বান্দ্রায় বিলাসবহবল বাড়িতে থাকতেন সুশান্ত ৷ এর পাশাপাশি বিলাসবহুল গাড়ি ও দামি বাইকেরও শখ ছিল তার ৷ এর মধ্যে Maserati Quattroporte, Land Rover Range Rover SUV, BMW 1300-সহ একাধিক গাড়ির মালিক ছিলেন তিনি৷ আয়ের দিক থেকে সুশান্তের একাধিক ছবি বক্স অফিসে রেকর্ডও তৈরি করেছিলো ৷ এর জেরেই তার পারিশ্রমিকও দিন দিন হয়ে ওঠে উর্ধ্বমুখী ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...