Sunday, June 28, 2026

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! হবে ভিসেরা পরীক্ষাও

Date:

Share post:

মিলল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট। শ্বাসরোধ হয়ে মৃত্যু। দড়ি দিয়ে আত্মহত্যার পাশাপাশি রিপোর্টে উল্লেখ রয়েছে বালিশ জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনার কথাও। মুম্বই পুলিশের ডিসিপি জানান, সুশান্তের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট বান্দ্রা থানায় জমা পড়েছে।

কী আছে রিপোর্টে?

• শ্বাসরোধ হয়ে মৃত্যু

• হয় গলায় দড়ির জেরে শ্বাসরোধ অথবা মুখে বালিশজাতীয় কিছু চাপা দিয়ে শ্বাসরোধ

পেটে থাকা খাদ্যের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।দু-তিন দিনের মধ্যে চলে আসবে সেই রিপোর্ট৷ তারপরেই মৃত্যু সম্পর্কে আরও স্পষ্টভাবে জানানো যাবে। তবে এদিন শ্মশানে শেষকৃত্যের সময় সুশান্তের মামা দাবি করেন, তিনি আত্মহত্যা করতে পারেন না। নিঃসন্দেহে তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এখন সবটাই নির্ভর করছে ভিসেরা রিপোর্টের উপর। শেষকৃত্যের পরে সুশান্তের ফ্ল্যাটে যায় ফরেনসিক দলও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...