Friday, June 19, 2026

দু’দিনের মুর্শিদাবাদ সফরে ‘আত্মনির্ভর ভারত’-এর পাঠ দিলীপের

Date:

Share post:

দু’দিনের মুর্শিদাবাদ সফরে ‘আত্মনির্ভর ভারত’ নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১৬ জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে বিজেপি কর্মীদের জনসংযোগ বাড়াতে বলেন তিনি। রবিবার, মুর্শিদাবাদে লালবাগে আত্মনির্ভর ভারত নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দেন। এই পরিস্থিতিতে কীভাবে দেশকে আত্মনির্ভর করা যায় সেই নিয়েও আলোচনা করা হয়। সেখানেও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য আগে রাজ্য সরকার চিকিৎসার ও থাকার ব্যবস্থা করুক। রাজ্য সরকারের দায়িত্ব কত জন পরিযায়ী শ্রমিক কোথায় আছেন সেই লিস্ট তৈরি করার।

পাশাপাশি, দিলীপ ঘোষ মন্তব্য করেন, রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারের অপকর্মগুলি তুলে ধরছেন বলে তাঁর বিরুদ্ধে অপ শব্দ বলা হচ্ছে।
বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন, আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্র যে টাকা দিয়েছে, তৃণমূলের নেতারা তা দিয়ে স্বজনপোষণ করছেন।
সোমবার, দিলীপ ঘোষের হাত ধরে কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির।মুর্শিদাবাদ- জিয়াগঞ্জের ব্লকের বাহাদুরপুর অঞ্চলের দলে যোগ দেওয়া কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...