Monday, March 23, 2026

শিয়ালদহ ডিভিসনে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু পূর্ব রেলের

Date:

Share post:

কলকাতাতেও লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করল পূর্ব রেল।
যদিও সবার আগে লোকাল ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি চূড়ান্ত করতে হবে পূর্ব রেলকে। কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে লোকাল ট্রেন চালু করা যায় তা নিয়ে হাওড়া ও শিয়ালদহের আধিকারিকদের ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে পূর্ব রেল। তার পর পরিকাঠামো তৈরি করে চালু করা হবে ট্রেন।
এরই মধ্যে সোমবার থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চালু করে দিয়েছে পশ্চিম রেল। এর জেরে শিয়ালদহ ডিভিসনে লোকাল ট্রেন চালানোর দাবি আরও জোরদার হয়েছে। নিত্যযাত্রীরা প্রশ্ন তুলেছেন, মুম্বইয়ে সংক্রমণের হার দেশের মধ্যে সর্বোচ্চ। সেখানে যদি লোকাল ট্রেন চলতে পারে তবে কলকাতা কী দোষ করল? এর পরই লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল।
পূর্ব রেল সূত্রের খবর, লোকাল ট্রেন চললেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি। স্টেশনে ঢোকার আগে মাপা হবে যাত্রীর শরীরের তাপমাত্রা। টিকিট কাউন্টারেও মানতে হবে দূরত্ব বিধি। তবে সব স্টেশনে কী করে যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ঢোকানো সম্ভব তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...