Saturday, March 28, 2026

“রোগী ফিরিয়ে দেবেন না” বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন মমতার, প্রতি ঘণ্টায় বেড-আপডেট

Date:

Share post:

“মুমূর্ষু রোগী এলে আগে তাঁর চিকিৎসা করুন, কী সমস্যা হয়েছে সেটা দেখুন, তারপরে করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের আলাদা চিকিৎসা হবে”- বুধবার নবান্নে এই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোগী এলে সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও তাঁর চিকিৎসা করতে হবে। হয়তো তাঁর হার্ট, ফুসফুস বা কিডনির সমস্যা রয়েছে। সেই চিকিৎসার পাশাপাশি করো না হলে তার চিকিৎসা করতে হবে।

কোভিড চিকিৎসার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষকেও ডাকা হয়েছে বলে জানান মমতা।
পাশাপাশি তিনি জানান, হয়রানি এড়াতে প্রত্যেক ঘণ্টায় কোভিড হাসপাতালগুলিতে কটা বেড খালি আছে তার আপডেট জানানো হবে। যাতে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আর হাসপাতালে ছুটতে না হয়।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...