Tuesday, June 23, 2026

সুশান্ত অবসাদে ভুগছেন, জানতেন না বাবা!

Date:

Share post:

মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ। তার জন্য পরিবার সহ অন্যান্যদের বয়ান রেকর্ড করতে শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন অভিনেতা। মঙ্গলবার সুশান্তের বাবা কে কে সিং এবং তাঁর দুই দিদির বয়ান রেকর্ড করেছে পুলিশ। ছেলে অবসাদে ভুগছে তা জানতেন না বাবা। কে কে সিং জানিয়েছেন, ” সুশান্ত মাঝেমধ্যেই মন খারাপের কথা বলত। ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে চিন্তিত ছিল।” পরিবারের প্রশ্ন, কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সুশান্ত। তবে পরিবারের সদস্যরা কারোর দিকে সন্দেহের আঙুল তোলেননি বলে জানিয়েছেন মুম্বই পুলিশের এক সিনিয়র অফিসার।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে নেমে ইতিমধ্যেই ৯ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। পরিবারের সদস্য ছাড়াও সেই তালিকায় রয়েছে অভিনেতার দুই ম্যানেজার, কেয়ারটেকার, রাঁধুনি এবং সেই দিন সুশান্তের অ্যাপার্টমেন্টে হাজির বন্ধুর। অভিনেতা মহেশ শেট্টিরও বয়ান রেকর্ডও করা হয়েছে। অভিনেতার আর্থিক স্থিতি,ব্যবসা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্রোফাইল জানতে তাঁর ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানির সঙ্গে কথা বলবে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...