Monday, April 6, 2026

সুশান্তের মৃত্যু মেনে নিতে পারল না অনুরাগী, আত্মঘাতী কিশোর

Date:

Share post:

পাটনার ছেলেটাকে দেখে স্বপ্ন দেখেছিল বরেলির ছেলেটা। কিন্তু হঠাৎই তিনি চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় অভিনেতার অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি উত্তরপ্রদেশের বরেলির দশম শ্রেণির ছাত্র। তাই নিজের জীবন শেষ করে দিল কিশোর।

আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছে ওই কিশোর। লেখা রয়েছে “যদি সুশান্ত পারে তাহলে আমি কেন পারব না।” রবিবার মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেতা। এই খবরে রীতিমতো ‘শকড’ গোটা দেশ। ৩৪ বছরের তরতাজা প্রাণের চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। প্রিয় অভিনেতার শোকে আত্মহত্যার পথ বেছে নিল তাঁর অনুরাগী।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...