Wednesday, March 25, 2026

বিপাকে মণিপুর সরকার: উপমুখ্যমন্ত্রী-সহ 9 জনের পদত্যাগ

Date:

Share post:

করোনা সংক্রমণ-অতিমারি-লকডাউন বিশ্বব্যাপী এই বিপর্যয়ের মধ্যেও থামছে না রাজনীতির লড়াই। থামছে না ঘোড়া কেনাবেচা। আর সেই দ্বন্দ্বে পড়ে এখন সংকটে মনিপুরের বিজেপি-জোট সরকার। যে বিজেপির বিরুদ্ধে দল ভাঙিয়ে সরকার গড়ার অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে, মণিপুরে এবার তারাই একইরকম সংকটের মুখে। উপমুখ্যমন্ত্রী জয়কুমার সিং, এক তৃণমূল বিধায়ক-সহ নজন পদত্যাগ করায় এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চিন্তায় পড়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটি।

*মণিপুর বিধানসভায় বিরোধী-শক্তি বেড়ে দাঁড়িয়েছে ২৮। তার মধ্যে কংগ্রেসেরই ২০ জন বিধায়ক। এ ছাড়া এনপিপির ৪, বিজেপির ২, তৃণমূলের ১ ও নির্দলের ১ বিধায়কের সমর্থন রয়েছে।*

যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা হলেন-
টি থাংজালম হাওকিপ -বিজেপি
স্যামুয়েল জেন্দাই – বিজেপি
সুভাষচন্দ্র সিং -বিজেপি
ওয়াই জয় কুমার- এনপিপি
লেটপাও হাওকিপ- এপিপি
এন কাইসি- এনপিপি
এল জয়ন্তকুমার সিং- এনপিপি
টি রবীন্দ্র – তৃণমূল কংগ্রেস
আসাব উদ্দিন -আইএনডি

টি থাংজালম হাওকিপ, স্যামুয়েল জেন্দাই ও এস সুভাষচন্দ্র সিং বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শুধু তাই নয়, তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে, দলবদল করতে চলেছেন উপমুখ্যমন্ত্রীও। পাশাপাশি, এন বীরেন সিংয়ের নেতৃত্বে মণিপুর সরকারের জোট শরিকরাও সমর্থন ছাড়ছে। এনপিপি বিধায়করাও একের পর এক পদত্যাগ করেছেন। অন্য ৩ মন্ত্রীও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর৷ এমনকী, মণিপুরে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ও নির্দলীয় বিধায়কও সরকারের উপরে থেকে সমর্থন তুলে নিয়েছেন৷

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...