Wednesday, June 24, 2026

জবাব শুরু নয়া দিল্লির, রেল বাতিল করল চিনের বরাত, BSNL ও MTNL-ও সেই পথে!

Date:

Share post:

চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করলো এবার কেন্দ্রীয় সরকার। চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হলো। ৪১৭ কোটি টাকার এই চুক্তি রেল দফতরের পক্ষ থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কী ছিল এই প্রকল্প? কানপুর ও দীনদয়াল উপাধ্যায়ের মাঝে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশনের কাজ বাতিল করে দেওয়া হলো। জানা গিয়েছে গ্লোবাল টেন্ডার এর মাধ্যমেই এই বরাত পেয়েছিল চিন। রেল বোর্ডে থাকা বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কাজ শেষ করতে সামান্য দেরি হতে পারে। কিন্তু কোনওরকম অসুবিধা হবে না। ভারতীয় রেলের চিনা যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যত সব স্তরেই মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি বিএসএনএল এবং এমটিএনএল-এর-এর 4G রূপান্তরের জন্য চিনকে বরাত দেওয়া ছিল। সেই বরাত বাতিল করতে চলেছে টেলিকম দফতর। চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপই যে নেওয়া হবে, তা বুঝিয়ে দিল নয়াদিল্লির সরকার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...