Wednesday, March 25, 2026

বেতন নিয়ে ফিফায় অ্যাকোস্টা?

Date:

Share post:

ইস্টবেঙ্গল থেকে বেতন বাকি। তাই বেতন নিয়ে ফিফায় যাচ্ছেন লাল-হলুদের বিশ্বকাপার জনি অ্যাকোস্টা । তাঁর ম্যানেজার এমনই জানিয়েছেন । এমনকি
দেশে ফেরার জন্যে তাঁর টিকিটেরও ব্যবস্থা করা হয়নি। কোস্টারিকার হয়ে ব্রাজিলের নেইমারের বিরুদ্ধে বিশ্বকাপে খেলেছেন। সেই বিদেশি ফুটবলার ভারতে এসে বিশ্বমহামারী করোনার মাঝে এমন সংকটে পড়বেন ভাবতে পারেননি। ভারতীয় ফুটবল ক্লাবে খেলার তিক্ত অভিজ্ঞতা হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অ্যাকোস্টা। দেশে ফেরার অপেক্ষায় দিল্লিতে কোস্টারিকান দূতাবাসে রাত কাটাচ্ছেন তিনি।
অন্য সব বিদেশিদের ক্ষেত্রে করোনা আবহে দেশে ফেরানো উদ্যোগ নেওয়া হলেও তাঁর ক্ষেত্রে বারবার পরিস্থিতির দোষ দিয়ে ফেরানো হয়নি বলে অভিযোগ করেছেন অ্যাকোস্টা।
এমনকি জুনে ইস্টবেঙ্গলের ফিজিও কার্লোস নেদার ও কলকাতায় আটকে থাকা আরেক বিদেশি কাশিম আইদারাকে ফেরানো ব্যবস্থা করা হলেও তাঁর টিকিট পাওয়া যাচ্ছে না বলে অজুহাত দেওয়া হয়। ভারতে এসে এমন দুর্ব্যবহারের ও অসম্মানিত হতে হবে বলে স্বপ্নেও ভাবেবনি বলে জনি জানান।
ক্লাবের এমন অপেশাদারিত্বের কারণে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় যাওয়ার কথা জনির ম্যানেজার জানিয়েছেন। ক্লাব অবশ্য দায় ঝেড়ে ফেলেছে।

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...