Wednesday, March 25, 2026

ভারতে হামলা চালাতে নেমেছে চিনা হ্যাকাররা, চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

চিনা হ্যাকাররা এবার ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা, স্মার্টফোন, সংবাদমাধ্যম, প্রতিরক্ষা-সহ একাধিক ক্ষেত্রের ওয়েবসাইটে হামলা চালানোর ডাক দিয়েছে৷ জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছে সাইবার সিকিওরিটি সংস্থা ‘সাইফার্মা’৷

সাইফার্মা-র বক্তব্য, তাদের সংস্থার বিশেষজ্ঞরা খোঁজখবর চালিয়ে জানতে পেরেছে, গত কয়েকদিন ধরেই মান্দারিনের হ্যাকার’রা নিজেদের মধ্যে আলোচনায় এই বিষয়ে কথা বলেছে৷ এই কথাবার্তার অডিও-বার্তা ও অন্যান্য প্রামাণ্য নথিও জাতীয়স্তরের ওই সংবাদমাধ্যমকে পাঠিয়েছে সাইফার্মা। যার উপর ভিত্তি করে সংস্থার বিশেষজ্ঞদের দাবি, দেশের প্রতিরক্ষা-বিদেশ মন্ত্রকের ওয়েবসাইট, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা, স্মার্টফোন, আবাসন এবং টায়ার সংস্থাগুলির ওয়েবসাইটের দিকেও নিশানা করেছে এই হ্যাকার সম্প্রদায়৷ সাইফার্মা বলেছে, বুধবার রাতে ‘ডার্ক ওয়েব’ ফোরামে এক তালিকা প্রকাশ করে ‘ক্ষমতাবান’ হ্যাকারদের একাধিক নামী ভারতীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইটে হামলা চালানোর ডাক দিয়েছে চিনা হ্যাকাররা। ‘ডার্ক ওয়েব’-এ যে তালিকা প্রকাশিত হয়েছে, দেখা গিয়েছে তার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা, বিদেশ ও তথ্যসম্প্রচার মন্ত্রকের সরকারি ওয়েবসাইটের পাশাপাশি রয়েছে বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থা বিএসএনএল, এবং কিছু নামী ও প্রতিষ্ঠিত ভারতীয় সংস্থার নামও।

কুমার রীতেশ, প্রতিষ্ঠাতা ও অংশীদার, CYFIRMA

নেহাত সন্দেহই নয়, সাইফার্মার কর্ণধার কুমার রীতেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, চিনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির প্রত্যক্ষ মদতপুষ্ট ‘গথিক পান্ডা’ এবং ‘স্টোন পান্ডা’-সহ একাধিক পরিচিত চিনা হ্যাকার ওয়েবসাইট এই বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে। সার্ভারে কোন পথে ঢোকা যায়, তার রেইকির কাজও শুরু হয়ে গিয়েছে। ফলে সার্বিক ভাবে সব বড় ও নামী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সাইবার সুরক্ষাকে এখনই আরও নিরাপদ করার আবেদনও জানিয়েছেন তিনি।

রীতেশ বলেছেন, ‘আমরা সমীক্ষায় জানতে পেরেছি, নির্দিষ্ট ম্যালওয়্যার ও ফিশিং মেল পাঠিয়ে ওয়েবসাইটের হোম পেজের গঠন বদলে দেওয়া বা ‘ডিফেসমেন্ট’,
হোস্ট সিস্টেম সার্ভার থেকে গোপন তথ্য কপি করে নেওয়া বা ‘ডেটা এক্সফিলট্রেশন’ এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’-সহ বড় মাপের হামলা চালানোর পরিকল্পনা করছে চিনা হ্যাকাররা।’

লাদাখের ঘটনার পর দিল্লিকে ‘শিক্ষা’ দিতে এ ভাবেই নাকি উদ্যোগ নিয়েছে চিনের হ্যাকাররা৷ এককাট্টা হয়ে ভারতের সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা, ভারতীয় সংবাদমাধ্যম, ওষুধ ও টেলিকম সংস্থাগুলির সার্ভারে হামলা চালানোর পরিকল্পনা করছে তারা।
সংবাদমাধ্যমে চিনা হ্যাকারদের এই তৎপরতা’কে হালকা চালে না নিতেই পরামর্শও দিয়েছেন সাইফার্মার কর্ণধার কুমার রীতেশ। তিনি জানিয়েছেন, চিনা হ্যাকার সম্প্রদায় সংখ্যায় বিশ্বে সবথেকে বড়৷ প্রায় ৩.১৪ লক্ষ প্রশিক্ষিত হ্যাকার কাজ করেন। এদের মধ্যে শতকরা ৯৩ শতাংশই চিনা বিদেশ মন্ত্রক বা সেনার আর্থিক আনুকূল্য ও মদতে চলে।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...