Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

Date:

Share post:

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। ‘বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের’ নতুন গান ‘৫০০ মাইল’-এর প্রকাশ হল বুধবার কলকাতা প্রেস ক্লাবে। সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, সংগ্রাম ও বাস্তবতার কথা তুলে ধরতেই এই গান তৈরি করা হয়েছে। ছিলেন সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya), দেবারত, দেবদত্ত, শুভদীপ, দীপ্ত দীপ, রৌনক ও আকাশ-সহ দলের অন্যান্য সদস্যরা। ছিলেন গায়িকা আরাত্রিকা সিনহা (Aratrika Sinha)। 

শ্রমজীবী মানুষ- যিনি রুজির টানে থাকেন বাড়ি থেকে বহু দূরে। তাঁর ঘরের ফের তাগিদ নিয়েই লোকগান Hundred Miles। সেটির শেষ পংক্তিতে রয়েছে 500 Miles -এর কথা। সেই শ্রমজীবী মানুষের দৈনন্দিন রোজনামচা, সুখ-দুঃখের গাঁথা নিয়েই ‘৫০০ মাইলস’ গানের (Song) সুরের আদলে তৈরি এই বাংলা গানটি লিখেছেন সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য।

এদিন সাংবাদিক বৈঠকে সৃজন জানান, ২০২০ সালের কোভিড পরিস্থিতির সময় এই গান লেখা হয়। সেই সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, অক্সিজেনের অভাব, লকডাউনে কাজ হারানো মানুষের কষ্ট। সবকিছুর প্রতিফলন রয়েছে এই গানে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, গত ছবছরে শ্রমজীবী মানুষের অবস্থা আরও কঠিন হয়েছে। কখনও নোট বদলের লাইনে, কখনও নাগরিকত্ব প্রমাণের লাইনে বা ভোটার তালিকার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে। অথচ তাঁদের পরিশ্রমেই সমাজ এগিয়ে চলেছে। সেই শ্রমজীবী মানুষদেরই উৎসর্গ করা হয়েছে এই গান। বিশ্বজুড়ে জনপ্রিয় ইংরাজি গান ‘৫০০ মাইলস’ গানের সুরের আদলে তৈরি এই বাংলা গানটি গেয়েছেন আরাত্রিকা।

গানটির এডিটিং করেছেন দীপ্ত দীপ। গিটারে ছন্দন, ভায়োলিনে সন্দীপন, অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিং করেছেন নিলাজ। ভিডিওগ্রাফি করেছেন দীপ্তব্রত। পরিকল্পনায় সহায়তা করেছেন রোহন এবং চিত্রশিল্পী হিসেবে যুক্ত ছিলেন মোহর। আরাত্রিকার কথায়, “পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা তুলে ধরতেই এই গান। আশা করি মানুষের মনে ছুঁয়ে যাবে।” এদিন রাত ন’টায় ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করা হবে গানটি।

spot_img

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...