Site Logo

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

EBBS Desk·
ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC) প্রার্থী তালিকায় স্থান হয়নি মনোজ তিওয়ারির (Monoj Tiwary)। টিকিট না পেয়েই বেসুরো প্রাক্তন ক্রিকেটার।

Sponsored

Sranchi In Article

বুধবার এনসিসি (NCC) বেবি লিগের ফাইনালের উপস্থিত হয়ে মনোজ (Monoj Tiwary) নিজের হতাশা গোপন করেননি। পাঁচ বছরে রাজনীতির আঙিনায় নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্ত বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ঘাস ফুলের প্রতীকে লড়ার সুযোগ না পেয়ে বিদায়ী বিধায়ক অভিমানী হয়েছেন।

মনোজ বলেছেন,  “খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন মাঠে অনুশীলন করছিলাম তখন ১২-১৩টা ফোন আসে। তখন আমি অনুশীলন করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়।”

এরপর আক্রমণাত্বক না হলেও চাপা সুরে মনোজ বলেন, “আমি ছোটবেলায় দেখেছি বাবা-মা কত কষ্ট করে বড় করেছেন। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। শিবপুরের মানুষের কাছে জিজ্ঞেস করুন আমি কতটা কাজ করেছি, তারা সেটা ভালো বলতে পারবেন।”

এবার কি দল বদল করবেন? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন,“অন্য দল থেকে অফার আছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

-

-

-

-

-

 

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →