Saturday, March 28, 2026

প্রয়াত জনপ্রিয় পরিচালক-চিত্রনাট্যকার

Date:

Share post:

প্রয়াত জনপ্রিয় মালায়লম পরিচালক ও চিত্রনাট্যকার কে আর সচিদানন্দন। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ত্রিশূরের জুবিলি মিশন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

২০০৭ সালে ‘চকোলেট’ ছবিতে চিত্রনাট্যকার সেতুর সঙ্গে কো-রাইটার হিসাবে সিনে-জগতে পা রেখেছিলেন তিনি৷ এরপর একের পর এক ‘রবিনহুড’, ‘মেকআপ ম্যান’, ‘সিনিয়রস’, ‘ডবলস’-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেতু ও তিনি ৷ ২০১০ থেকে সেতু আর সচিদানন্দনের রাস্তা ভিন্ন হয়ে যায়৷ এরপর সাচি একাই ‘রান বেবি রান’, ‘রামলীলা’, ‘শার্লক টমস’, ‘ড্রাইভিং লাইসেন্স’-এর মতো ছবির চিত্রনাট্য লেখেন ৷ ২০১৫ সালেই নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ করেছিলেন মালায়লম ছবি অনরকলির সাহায্যে। দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ এবং বিজু মেনন অভিনীত আয়াপ্পানম কোশিয়াম ছবিটি মুক্তি পেয়েছিল সম্প্রতি। যা নিয়ে রীতিমত চর্চা, প্রশংসা চলে সিনেমহলে। ব্লকবাস্টারের তকমাও পায় ছবিটি। আয়াপ্পানম কোশিয়ামের তামিল, হিন্দি এবং তেলেগুতে রিমেক হওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...