Saturday, April 4, 2026

নজর তিন রাজ্যে, কী হবে গুজরাটে?

Date:

Share post:

শুক্রবার রাজ্যসভা ভোটে নজর মূলত তিন রাজ্যে। গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশ। তিন রাজ্যে যে প্রার্থীদের দিকে নজর থাকবে তাঁরা হলেন, গুজরাটের শক্তি সিং গোহেল এবং ভরত সিং সোলাঙ্কি, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দিগ্বিজয় সিং এবং রাজস্থানের কেসি ভেনুগোপাল।

এরমধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলছে গুজরাটে। সেখানে মার্চ থেকে কংগ্রেসের ৮ বিধায়ক দল ছেড়েছেন। রাজ্যে ৪ টি আসনের জন্য বিজেপি ৩ জন প্রার্থী দিয়েছে। কংগ্রেসের হয়ে লড়ছেন ২ জন প্রার্থী। বিজেপির ৩ প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রমিলাবেন বারা এবং নরহরি আমিন। অন্যদিকে কংগ্রেসের ২ প্রার্থী হলেন শক্তিসিং গোহেল এবং ভরত সিং সোলাঙ্কি। গুজরাটে জয় পেতে একজন প্রার্থীর অন্তত ৩৪ টি ভোটের প্রয়োজন। গুজরাট বিধানসভায় কংগ্রেসের ৬৫ জন বিধায়ক রয়েছেন, যাদের অধিকাংশকেই গত সপ্তাহে আলাদা আলাদা তিনটি রিসর্টে রেখেছে কংগ্রেস হাইকম্যান্ড। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভায় বিজেপির ১০৩ জন সদস্য রয়েছেন। এখন দেখার কংগ্রেস তাদের দুই সদস্যকে জেতাতে পারে কিনা। নাকি বিজেপিই বাজিমাত করে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...