Saturday, March 28, 2026

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি আহমেদাবাদে! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৬ জনের ঝুলন্ত দেহ

Date:

Share post:

দিল্লির বুরারির ঘটনার পুনরাবৃত্তি আহমেদাবাদে। এবারে ফ্ল্যাট থেকে উদ্ধার ৬ জনের ঝুলন্ত মৃতদেহ। ঠিক এই ঘটনায় ২০১৮ পয়লা জুলাইয়ে দিল্লির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একই পরিবারের ১১ জনের মৃতদেহ। মৃতদের মধ্যে চারজন নাবালক-নাবালিকা ও রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আমেদাবাদের ভাতভা জিআইডিসি এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে ছ’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম অমরীশ প্যাটেল, গৌরাঙ্গ প্যাটেল, ১২ বছরের মূয়র ও ধ্রুব এবং কীর্তি (৯) ও সানভী (৭)।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার অমরীশ ও গৌরাঙ্গ চার ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরই ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বামী ও সন্তানদের কোনও খোঁজ না পেয়ে, ভাতভা জিআইডিসি এলাকায় থাকা পরিবারের অন্য একটি ফ্ল্যাটে আসেন তাঁদের স্ত্রীরা। সেখানে আসার পর দেখেন ফ্ল্যাটটি ভিতর থেকে বন্ধ রয়েছে। অনেক ধাক্কাধাক্কি করার পরও কেউ দরজা খোলেনি। বাধ্য হয়ে স্থানীয় ভাতভা জিটিডিসি থানায় যান দুই মহিলা। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতর থেকে ৬ জনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দুই ব্যক্তির দেহ বসার ঘরে, বাচ্চা ছেলে দুটির দেহ শোয়ার ঘরে ও মেয়ে দুটির রান্না ঘরে ঝুলছিল।

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, অমরীশ ও গৌরাঙ্গ সন্তানদের বিষ খাইয়ে মারার পরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন। পরে নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...