Friday, June 26, 2026

ভারত জিতবে-চিন হারবে, সর্বদল বৈঠক ভালো বার্তা: মমতা

Date:

Share post:

“চিনে গণতন্ত্র নেই, ওদের একনায়কতন্ত্র, যা মনে করে, তারা করতে পারে। আমাদেরকে একসঙ্গে কাজ করতে হয়। ভারত জিতবে, চিন হারবে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদল বৈঠকে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা সূত্রে খবর তৃণমূল নেত্রী বলেন, “ঐক্যের কথা বলতে হবে। ঐক্যের বিষয় ভাবতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”। তৃণমূল সর্বতোভাবে সরকারের পাশে আছে।

একইসঙ্গে সর্বদল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আর্জি জানান, টেলিকম, রেলওয়ে, বিমান পরিবহনে চিনা প্রবেশে যেন ছাড়পত্র না দেওয়া হয়। এতে কিছু সমস্যায় হলেও, চিনাদের ঢুকতে দেওয়া যাবে না।
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, সর্বদল বৈঠক দেশের জন্য একটা ভালো বার্তা। এটা দেখায় যে, সবাই ঐক্যবদ্ধভাবে জওয়ানদের পাশে রয়েছে।
আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, দেশের অখণ্ডতার রক্ষায় কেন্দ্রীয় সরকারকে সব রকম ভাবে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। এদিন বৈঠকেও একই কথা জানান তিনি।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...