Sunday, April 12, 2026

অন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে ফের কলকাতার বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ

Date:

Share post:

অন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে ফের কলকাতার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ করলেন অভিভাবকরা। আজ, শুক্রবার জোকা বাকরাহাট দিল্লি পাবলিক স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, তিনমাস স্কুল না হওয়া সত্বেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে বাসের ফি চাইছে।

পাশাপাশি, মাসিক টিউশন ফি ৩১০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে ৩,৪০০ টাকা করা হয়েছে। অভিভাবকদের বক্তব্য, লকডাউনের ফলে তাঁদের অনেকেরই কর্মক্ষেত্রে অবস্থা অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে মাসিক টিউশন ফি যেটুকু, সেটুকুই তাঁরা দিতে পারবেন, কোনওরকম বাড়তি ও আনুষঙ্গিক ফি তাঁরা দেবেন না।

আজ, শুক্রবার দিল্লি পাবলিক স্কুলের সামনে এই সকল ইস্যুতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এবং স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলার ও দেখা করার চেষ্টা করতে থাকেন। কিন্তু অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা বা কথা বলেনি। অভিভাবকদের বক্তব্য, যতক্ষণ না স্কুল তাঁদের দাবি মানছে তাঁরা কোনওরকম ফি দেবেন না এবং এরপরেও বিক্ষোভ চালিয়ে যাবেন।

Related articles

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...