Saturday, April 4, 2026

সময়ের আগেই ঋণমুক্ত রিলায়েন্স জিও! নতুন রেকর্ড আম্বানির

Date:

Share post:

ফের জিও’র জন্য দারুণ খবর। নিজেদের টার্গেট বা নির্ধারিত সময়ের অনেক আগেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ঋণমুক্ত ঘোষণা করতে সফল চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ যার অধিকাংশটাই সফল হল জিও-র দৌলতেই৷ পাশাপাশি রাইটস ইস্যু৷

মাত্র ৫৮ দিনের মধ্যেই ১৬৮,৮১৮ কোটি টাকা বাজার থেকে তুলতে সক্ষম জিও ৷ এরমধ্যে শুধুমাত্র জিও-র ১১টি মেগা ডিল থেকেই এসেছে ১১৫,৬৯৩.৯৫ কোটি টাকা ৷ জিও-তে এই বিপুল পরিমাণে বিদেশি লগ্নি রিলায়েন্সকে মাত্র দু’মাসের মধ্যেই ঋণমুক্ত করতে সফল৷

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে জিওর বিনামূল্যে ৪জি ডেটা সরবরাহ মুকেশ আম্বানির বৃহৎ বাণিজ্যিক কৌশলেরই একটি অঙ্গ ছিল। যার জেরে জিও বর্তমানে ভারতের সর্ববৃহৎ টেলিকম সার্ভিস প্রোভাইডারে পরিণত হয়েছে। এর ফলে ১,৬০,০০০ কোটি টাকা ঋণের বোঝা চাপে আরআইএলের মাথায়। ফলত ২০২১-এর মার্চের মধ্যে ঋণমুক্ত সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে শেয়ার বিক্রির পথে হেঁটেছে জিও।

এরই মধ্যে ফেসবুক-সহ মোট ১১টি সংস্থার সঙ্গে মেগা ডিল সেরে ফেলেছে রিলায়েন্স জিও ৷ বৃহস্পতিবারের PIF-টা ধরলে এটি গত সাত সপ্তাহে নবম বিদেশি বিনিয়োগ জিও প্ল্যাটফর্মে৷ মাত্র ৮ সপ্তাহের মধ্যে ১১-তম বার লগ্নি জিওর। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১০২,৪৩২.৪৫ কোটি টাকা এল রিলায়েন্স জিও-র ঘরে৷

মুকেশ আম্বানি এ প্রসঙ্গে বলেছেন, “আমরা সকলের কাছে বারবারই প্রত্যাশা ছাপিয়ে নিজেদের প্রমাণ করি। এটাই রিলায়েন্সের আসল চারিত্রিক বৈশিষ্ট্য, যা সংস্থার ডিএনএ-তে ঢুকে গিয়েছে। তাই ঋণমুক্ত সংস্থা হিসেবে যে গর্ব অনুভব করছি। সেই গর্ব সঙ্গে নিয়েই আমি সংস্থার শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের নিশ্চিত করছি, আমরা আরও বেশি উচ্চতায় পৌঁছব। আমাদের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির অনুপ্রেরণায় এই দেশের অর্থনীতিতে ক্রমাগত উন্নতি ঘটাব সর্বোচ্চ চেষ্টা দিয়ে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...